Ad Code

Ticker

6/recent/ticker-posts

যে কোনো গাছ বা বৃক্ষ তোলার সম্পূর্ণ নিয়ম

তো কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন তন্ত্র মন্ত্র রিলেটেড বশীকরন জগতে সবাইকে স্বাগত আজকের এই আর্টিকেল পোস্টে দেওয়া হবে যে কোনো গাছ বা বৃক্ষ তোলার সম্পূর্ণ নিয়ম। তো চলুন আজেকর এই পোস্ট থেকে আমরা জেনে নেব তান্ত্রিক ক্রিয়া মতে যে কোনো গাছ বা বৃক্ষ তোলার সম্পূর্ণ নিয়ম।

যে কোনো গাছ বা বৃক্ষ তোলার সম্পূর্ণ নিয়ম

প্রথম মন্ত্র:-------------------------------------------------------------------------

জগন্নাথায় সৌরীবৃক্ষ লেওচি তুতে,

সদয় ঽইয়া বৃক্ষ বর দাও মোকে,

শ্রী শ্রী জগন্নাথায় নমো।

দ্বিতীয় মন্ত্র:-------------------------------------------------------------------------

বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো,

যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে তে লাগো,

তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই,

তোকে বসুমতির দোহাই।

নিয়ম:-------------------------------------------------------------------------

যখন কোন গাছ তুলতে যাবেন তখন আপনি স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে গাছটি তুলতে যাবেন এবং এক ঘটি জল ও ধূপ দীপ সঙ্গে নিয়ে যাবেন এবার যে গাছটি বা বৃক্ষটি তুলবেন সেই গাছটিতে কিছু জল ছিটিয়ে দেবেন এবং বাকি জল গাছের গোড়ায় ঢেলে দেবেন। তারপর গাছের গোড়ায় ধূপ দীপ জ্বালাবেন এবং হাত জোড় করে প্রণাম করবেন তারপর উপরোক্ত যেকোনো একটি মন্ত্র তিনবার বলে গাছটিতে নয়বার নখ ঠুকবেন এরপর এক নিঃশ্বাসে গাছটি উপড়ে ফেলবেন বা তুলে নেবেন এবার পিছন ফিরে না তাকিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন।

তৃতীয় মন্ত্র:-------------------------------------------------------------------------

এই গাছ তুমি জাগো জাগো জাগো,

যেই কাজে লাগাই তুমি সেই কাজেতে লাগো,

দোহায় মহাদেবের দোহায়, দোহায় মহাদেবের দোহায়,

দোহায় মহাদেবের দোহায়।

( গাছের নাম জানা থাকলে মন্ত্রের যেখানে এই কথাটি লেখা আছে সেখানে গাছের নাম বলতে হবে )

নিয়ম:-------------------------------------------------------------------------

যখন কোন গাছ তুলতে যাবেন তখন আপনি স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে গাছটি তুলতে যাবেন এবং এক ঘটি জল ও ধূপ দীপ সঙ্গে নিয়ে যাবেন এবার যে গাছটি বা বৃক্ষটি তুলবেন সেই গাছটিতে কিছু জল ছিটিয়ে দেবেন এবং বাকি জল গাছের গোড়ায় ঢেলে দেবেন। তারপর গাছের গোড়ায় ধূপ দীপ জ্বালাবেন এবং হাত জোড় করে প্রণাম করবেন তারপর উপরোক্ত তৃতীয় মন্ত্র টি তিনবার বলে গাছটিতে তিনবার নখ ঠুকবেন বা তিনবার গাছটি নড়াবেন এরপর এক নিঃশ্বাসে গাছটি উপড়ে ফেলবেন বা তুলে নেবেন এবার পিছন ফিরে না তাকিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন।

গাছ বা বৃক্ষকে নিমন্ত্রণ করার নিয়ম:-------------------------------------------------------------------------

কিছু গাছ বা বৃক্ষ আছে যেগুলো তুলতে গেলে আপনাকে আগে থেকে সেই গাছ বা বৃক্ষকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হয়। যেদিন গাছ তুলবেন তার আগের দিন গিয়ে গাছকে নিমন্ত্রণ করতে হবে এবং নিমন্ত্রণ জানানোর সময় আপনাকে ওই বৃক্ষকে বলতে হবে যে - আমি আমার অমুক কাজের জন্য আমন্ত্রণ করছি আপনি আমার ওই কাজটি সম্পূর্ণ করবেন। এবার গাছের যে অংশটি আপনার প্রয়োজন আপনি একটি সাদা অথবা হলুদ সুতো দিয়ে সেই জায়গাটাতে বেঁধে দেবেন, যদি গাছের কোন ডালের প্রয়োজন হয় তাহলে ওই ডালে আপনি সাদা অথবা হলুদ সুতোটি বাঁধবেন এবং যদি মূল বা শিকড় এর প্রয়োজন হয় তাহলে গাছের গোড়ার দিকে সাদা অথবা হলুদ সুতোটি বেঁধে দেবেন। এবার পরের দিন খুব ভোরে  গিয়ে যদি ডাল এর প্রয়োজন হয় তাহলে উপরোক্ত যে কোনো একটি মন্ত্র বলে গাছটির ডাল কাস্তে দিয়ে এক নিঃশ্বাসে কেটে নেবেন এবং যদি গাছের মূল বা শিকড় এর প্রয়োজন হয় তাহলে গাছটি এক নিঃশ্বাসে উপড়ে নেবেন এবার পিছন ফিরে না তাকিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন।

বি:দ্র: কোন বিশেষ তিথি বা নক্ষত্রে বৃক্ষ তুলতে হয় নচেৎ বৃক্ষের তেমন কোন কার্যকারিতা বা প্রভাব হয়না।

কোন কোন বিশেষ তিথি বা নক্ষত্রে বৃক্ষ তুলতে হয়:----------------------------------------------

1. পূর্বাষাঢ়া নক্ষত্র

2. উত্তর ফাল্গুনী নক্ষত্র

3. ভরণী নক্ষত্র

4. মূলা নক্ষত্র

5. রবি পুষ্যা নক্ষত্র

6. সূর্যগ্রহণ

7. চন্দ্রগ্রহণ

8. মহা শিব রাত্রি

9. দোল পূর্ণিমা

10. হোলি পূর্ণিমা

11. বুদ্ধ পূর্ণিমা

12. ইত্যাদি


*** শীঘ্রই সমস্ত নিয়ম এর ভিডিও দেওয়া হবে ***


সতর্কীকরণ: এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন অথবা কোন গুরুর অনুমতি নিয়ে তবেই করবেন নচেৎ আপনার কোন রূপ ক্ষতিগ্রস্ত হলে এই বশীকরণ জগৎ ওয়েবসাইট টি কোন ভাবে দায়ী থাকবে না । ধন্যবাদ..


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code