যন্ত্র মাদুলি তাবিজ কবজে প্রাণদান এবং চক্ষুদান করার সম্পূর্ণ নিয়ম:
গায়ত্রী মন্ত্র - চক্ষুদান মন্ত্র
———–———–
ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।
অনুবাদ: যিনি ত্রিলোকের স্রষ্টা অথ্যাৎ সমগ্র বিশ্ব জগতের প্রসবিতা, সে সচ্চিদানন্দঘন নিরাকার পরমব্রহ্মের বরনীয় জ্যোতি কে আমরা ধ্যান করি। তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরনা দান করেন।
চক্ষুদান মন্ত্র নিয়ম:
এই উপরোক্ত গায়ত্রী মন্ত্র দ্বারা যে কোন যন্ত্র বা তাবিজ কবজের চক্ষুদান করা হয়ে থাকে ।
যে কোনো যন্ত্র বা তাবিজ-কবজের প্রাণদান করার জন্য তিন পাতা বিশিষ্ট একটি বেলপাতা হাতে নিয়ে এই উপরোক্ত গায়ত্রী মন্ত্র বা প্রাণদান মন্ত্র তিনবার বলে তিনবার ওই যন্ত্র বা কবচের উপর বেলপাতা বোলাতে হবে অর্থাৎ একবার মন্ত্র বলে একবার এদিক থেকে ওদিক এভাবে মোট তিনবার বলে তিনবার বেলপাতা বোলাতে হবে ! তাহলেই যন্ত্রটিতে চক্ষুদান দান হয়ে যাবে ।
প্রাণদান মন্ত্র:
———–———–
ওঁ আঁ হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ মহাযন্ত্রেঃ প্রাণাঃ ইহ প্রাণাঃ ৷
ওঁ আঁ হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ মহাযন্ত্রেঃ জীব ইহ স্থিতঃ ৷
ওঁ আঁ হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ মহাযন্ত্রেঃ সর্বেন্দিয়াণি ৷
ওঁ আঁ হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ মহাযন্ত্রেঃ ব্রাহ্মণস্তকচক্ষুশ্রোত্রঘ্রাণপ্রাণা ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা ৷
ওঁ মনো জুতিজুষতাজ্যস্য বৃহস্পর্তিযঞ্জমিং তনোত্বরিষ্টং যঞ্জং সমিমং দধাতু বিশ্বেদেবা স ইহ মাদয়ন্তামোং প্রতিষ্ঠ ৷
ওঁ অস্মৈ প্রাণাঃ প্রতিষ্ঠন্তু অস্মৈ প্রাণাঃ ক্ষরন্তু চ ৷
অস্মৈ দৈবত্ব সংখায়ে স্বাহা ৷
যন্ত্র/যন্ত্রম বা মাদুলি/কবজ/তাবিজ এর চক্ষুদান এর নিয়ম:
এই উপরোক্ত চক্ষুদান মন্ত্র দ্বারা যে কোন যন্ত্র বা তাবিজ কবজের চক্ষুদান করা হয়ে থাকে ।
যে কোনো যন্ত্র বা তাবিজ-কবজের চক্ষুদান করার জন্য এই চক্ষুদান মন্ত্র তিনবার বলে ওই যন্ত্র বা কবজের উপর তিনবার নখ ঠুকতে হবে - অর্থাৎ একবার মন্ত্র বলে একবার নখ ঠুকতে হবে তাহলেই যন্ত্রটিতে চক্ষুদান হয়ে যাবে ।
বি:দ্র: যন্ত্র কবজ বা তাবিজে প্রাণদান এবং চক্ষুদান করার আগে ! প্রথমে ধূপ দীপ ধুনো ইত্যাদি জ্বালাবেন যদি তা না পারেন তাহলে শুধু ধুপ জ্বালাবেন ।
বিধি:
উপরোক্ত এই দুটি মন্ত্র আপনি সর্বপ্রথম প্রয়োগ করার আগে সিদ্ধ করে নেবেন ! এই দুটি মন্ত্র 108 মালা জপ করলেই সিদ্ধ হয়ে যাবে ! অবশ্যই মালা জপ করার নিয়ম জেনে তবেই মালা জপ করবেন নচেৎ ভুল নিয়মে মালা জপ করলে আপনি কোন ফলাফল নাও পেতে পারেন ! আর যদি এই মালা জপ করতে না পারেন তাহলে আপনি শুদ্ধ অবস্থায় প্রচুর পরিমাণে মন্ত্র পাঠ করে মুখস্থ করে নেবেন ।
নোট:
যন্ত্র - তে প্রাণদান এবং চক্ষুদান না করলে যন্ত্র শুধুমাত্র আকার হিসেবেই থেকে যায় তার তেমন কোন প্রভাব বা কার্যকারিতা হয় না ।
মালা: মন্ত্র জপ বিশেষে অনেক ধরনের মালা ব্যবহৃত হয়ে থাকে ! তবে এই দুটি মন্ত্র জপ করতে হবে রুদ্রাক্ষ মালা দিয়ে অথবা নরমুণ্ড মালা দিয়ে ।
বিঃদ্রঃ : বশীকরণ জগৎ এই সাইটের সকল পাঠককে “শান্তি কর্ম” করার জন্য অনুমতি দিয়েছে।

0 মন্তব্যসমূহ