বাড়িতে একটা অর্জুন গাছ থাকা মানে বাড়িতে একজন ডাক্তার থাকা। আয়ুর্বেদ শাস্ত্রেও এই অর্জুন গাছকে একটি গুরুত্বপূর্ণ ওষধি গাছ হিসেবে দেখানো হয়েছে। অর্জুন গাছের ছাল ব্যবহার করে অনেক রোগ থেকে উপশম পাওয়া যায়। অর্জুন গাছের ইংরেজি নাম :- Arjun Tree এবং বৈজ্ঞানিক নাম :- Terminalia arjuna
অর্জুন গাছের উপকারিতা:-
হৃদরোগ উপশমে অর্জুন গাছের ছাল ব্যবহৃত হয়। অর্জুন গাছের ছাল ভালভাবে পেষণ করে চিনি ও গরুর দুধের সঙ্গে প্রত্যহ সকালে খেলে হৃদরোগ এবং বুক ধড়ফড় কমে যায়।
রক্তে নিম্ন চাপ থাকলে অর্জুন গাছের ছালের রস সেবন করলে উপকার পাওয়া যায়।
রক্তক্ষরণে ৫-৬গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে পানি খেলে রোগ আরোগ্য হয়ে থাকে।
শ্বেত বা রক্ত প্রদরে ছাল ভিজানো পানি আধ চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশম ঘটে থাকে।
হাঁপানিতে অর্জুন ফল টুকরো করে তামাকের মত ধোঁয়া টানলে বিশেষ উপকার পাওয়া যায়।
হার্নিয়াতে অর্জুন ফল কোমরে বেঁধে রাখলে উপকার পাওয়া যায় এবং কাঁচা পাতার রস সেবনে আমাশয় রোগ ভাল হয়।
হৃদপিন্ডের দুর্বলতা ও সাধারণ দুর্বলতায় ৩-৪ গ্রাম অর্জুন ছাল চূর্ণ করে প্রত্যহ দুবার এক গ্লাস পরিমাণ দুধসহ এক মাস নিয়মিত সেবন করতে হবে।
কাচাঁ অর্জুনের ছাল ৫ গ্রাম পরিমাণ নিয়ে ভালো ভাবে পিষে ঠাণ্ডা পানিসহ দিনে দুবার খেলে রক্ত আমাশয়ে বিশেষ উপকার পাওয়া যায়।
বিচূর্ণ ফল রক্তচাপ কমায়, মূত্র বর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিস টনিক হিসাবে কাজ করে।
অর্জুনের ছাল মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটি মাড়ির রক্তপাত বন্ধ করে।
যৌন উদ্দীপনা বাড়াতে অর্জুনের ছালের রস বিশেষ ভাবে সাহায্য করে থাকে।
অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায়। খাদ্য তন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
আপনাদের জন্য আমাদের এই প্রয়াস। যদি এই পোষ্ট টি আপনার ভাল লাগে তাহলে আমাদের YT চ্যানেলটিকে SUBSCRIBE করবেন আমাদের FB পেজটিকে LIKE করবেন এবং এই পোষ্ট টি শেয়ার করতে ভুলবেন না ? ধন্যবাদ।

0 মন্তব্যসমূহ