Ad Code

Ticker

6/recent/ticker-posts

অশ্বগন্ধার উপকারিতা - Benefits of Ashwagandha

অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে।অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। গাছটি সাধারণত দুই-আড়াই হাত উঁচু হয় এবং শাখাবহুল হয়। এতে ছোট ছোট মটরের মতো ফল হয়।  অশ্বগন্ধার ইংরেজি নাম হল Ashwagandha এবং বৈজ্ঞানিক নাম হল Withania somnifera

অশ্বগন্ধার উপকারিতা - Health Benefits of Ashwagandha

অশ্বগন্ধা গাছের উপকারিতা :-


দুধ এবং ঘিয়ের সঙ্গে অশ্বগন্ধা গাছের পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায়।


অনিদ্রায় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসাবে কার্যকর হতে পারে।


ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো করে চিনি সহ ঘুমানোর আগে খেতে পারেন।


অশ্বগন্ধা গাছের রস যৌন শক্তি বর্ধক। শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম সুবিদিত।


সর্দি-কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খেতে পারেন।


চোখের ব্যথা দূর করতে অশ্বগন্ধা বিশেষ উপকারী।


মানসিক ও শারীরিক দুর্বলতা, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞা হীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা এবং মনোযোগ বাড়ায়ন ও ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।


অম্বল-অজীর্ন, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী অশ্বগন্ধার ফল।

হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে অশোধিত অশ্বগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করে। এর ফলে তলপেটে ব্যথা উঠতে পারে।


আপনাদের জন্য আমাদের এই প্রয়াস। যদি এই পোষ্ট টি আপনার ভাল লাগে তাহলে আমাদের YT চ্যানেলটিকে SUBSCRIBE করবেন আমাদের FB পেজটিকে LIKE করবেন এবং এই পোষ্ট টি শেয়ার করতে ভুলবেন না ? ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code