
শিবপঞ্চাক্ষর স্তোত্রম্ :-
ওঁ নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়। নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ 'ন'-কারায় নমঃ
শিবায়।
অর্থাৎ
যাঁর গলে সর্পরাজের হার বিলম্বিত, যিনি ত্রিলোচন, ভস্ম যাঁর অঙ্গরাগ ও যিনি মহেশ্বর,
সেই নিত্য শুদ্ধ ও দিগম্বর ন-কার রূপী শিবকে প্রণাম করি।
মন্দাকিনীসলিল-চন্দনচর্চিতায় নন্দীশ্বর-প্রমথনাথ মহেশ্বরায়। মন্দারপুষ্প-বহুপুষ্প-সুপূজিতায় তস্মৈ 'ম' করায় নমঃ
শিবায়।
অর্থাৎ,
যিনি মন্দাকিনী-সলিল এবং চন্দন চর্চিত, যিনি নন্দীশ্বর, প্রমথনাথ ও মহেশ্বর,, এবং
মন্দারকুসুম দ্বারা সুপূজিত, সেই ম-কার রূপী
শিবকে প্রণাম করি।
শিবায়
গৌরীবদনাজবৃন্দ-সূর্য্যায় দক্ষাধ্বর-নাশকায়। শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ 'শি'-কারায় নমঃ শিবায়।
অর্থাৎ,
যে শিব গৌরীবদন-পদ্মের সূর্য্যস্বরূপ, দক্ষজ্ঞনাশক, শ্রীনীলকণ্ঠ ও বৃষধ্বজ সেই
শি-কাররূপী শিবকে প্রণাম করি।
বশিষ্ঠ-কুম্ভোদ্ভব-গৌতমাচার্য্য-মুনীন্দ্র-দেবার্চিত-শেখরায়। চন্দ্রার্ক-বৈশ্বানর-লোচনায়-তস্মৈ 'ব'-কারায় নমঃ
শিবায়।
অর্থাৎ,
বশিষ্ঠ, অগস্ত্য, গৌতম, আর্য্যমুনীন্দ্র দেবগণ যাঁকে মস্তকে পূজা করেন, এবং চন্দ্র, সূর্য, অগ্নি যাঁর ত্রিনেত্র সেই ব-কাররূপী শিবকে
প্রণাম করি।
যজ্ঞস্বরূপায়
জটাধরায় পিনাকহস্তায় সনাতনায়। দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ 'য়' কারায় নমঃ।
অর্থাৎ,
যিনি যজ্ঞস্বরূপ, জটাধর, পিনাক-(ধনু) হস্ত, সনাতন (নিত্য-স্বরূপ) দিব্যদেব দিগম্বর সেই য়-কাররূপী শিবকে
প্রণাম করি।
পঞ্চাক্ষরমিদং
পুণ্যং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ। শিবলোকমবাপ্নোতি শিবেন সহ
মোদতে৷৷ ইতি শ্রীমচ্ছঙ্করাচার্য্য-বিরচিতং শিবপঞ্চাক্ষর-স্তোত্রং সম্পূর্ণম্।
অর্থাৎ,
এই পঞ্চাক্ষর পবিত্র স্তোত্র যে শিবসন্নিধানে পাঠ
করে, সে শিবলোক প্রাপ্ত
হয় এবং শিবের সহিত আনন্দভোগ করে।
0 মন্তব্যসমূহ